সারা বাংলা

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। 

সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, ‍“যমুনাগামী একটি ট্রাকের সঙ্গে রাবনা ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হন।”

তিনি বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”