সারা বাংলা

গাজীপুরে রেললাইন থেকে সরানো হলো ট্রাক, ট্রেন চলাচল শুরু 

রেলক্রসিংয়ে বিকল হাওয়া বালুবাহী ট্রাক সরিয়ে নেওয়ায় ঢাকা-যমুনা সেতু রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিং থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এর আগে, একইদিন সকাল সাড়ে ৮টার টার দিকে ট্রাকটি আটকা পড়ে। 

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও সেটি সরাতে পারেননি। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা এসে ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, “একটি ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানো হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে।”