সারা বাংলা

বিরল মালায়ন নাইট হিরোন পাখি উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে পাচারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ পাখি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় বনবিভাগের একটি দল অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান এ তথ্য জানান। 

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে ব্যঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বনবিভাগের টিমের উপস্থিতি টের পেয়ে তারা পাখিটি ফেলে পালিয়ে যায়। পরে পাখিটি উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেওয়া হয়। 

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, উদ্ধারকৃত পাখিটি বিরল প্রজাতির। সেটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অ্যাভিয়ারে পার্কে হস্তান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসা দিয়ে কাপ্তাই জাতীয় উদ্যানে এটাকে অবমুক্ত করা হবে।