নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যদের ওপর হামলা হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে বোয়ালিয়া খাল এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
সাজ্জাদ হোসেন রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “হামলায় তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কারা এ হামলা চালিয়েছে, পরে তা বিস্তারিত জানানো হবে।”