তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদুল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) টেকনাফ থানা পুলিশের দল টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার তরুণ মাহমুদুল্লাহ টিটিপির সমর্থক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সক্রিয় উপস্থিতির প্রমাণ মিলেছে।
এ ঘটনায় মাহমুদুল্লাহর বিরুদ্ধে টেকনাফ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।