সারা বাংলা

উখিয়া ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে রোহিঙ্গা নেতা নিহত হয়েছে। নিহত ব্যক্তি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই মোহাম্মদ কামাল। 

বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় তাকে গুলি করা হয়। 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান গুলিতে নিহতের তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ কামালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।