সারা বাংলা

গাজীপুরে ঘর থেকে ৫ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

গাজীপুরের কাপাসিয়ায় ঘর থেকে এক প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউতকোনা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ  ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন প্রবাসে থাকেন৷ বাড়িতে স্ত্রী ও সন্তানরা থাকেন। শনিবার সকালে বাড়িতে তাদের পাঁচজনের লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন রাইজিংবিডি ডটকমকে লাশ উদ্ধারের তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, “একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে ও কেন তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।”