গোপালগঞ্জের আকাশে হঠাৎ করে দেখা মিলেছে অদ্ভুত আলোর ঝলকানি। যা কিছুক্ষণ স্থায়ী হয়।
শুক্রবার (৮ মে) সন্ধ্যার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া, বিজয়পাশা ও পাইকান্দি গ্রামের আকাশে দেখা মেলে এই আলোর।
এমন আলো দেখা পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছে স্থানীয়রা। মুহূর্তেই সেই আলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
বাঁধন নামের এক যুবক বলেন, “ইন্টারনেটের কাজ করতে গিয়ে হঠাৎ করেই আকাশে এমন অদ্ভুত আলো দেখতে পাই। আসলে এটা কি হতে পারে?”
পূজা নামে একজন ফেসবুকে লেখেন, “এটা আসলে কি আর কি বা হতে পারে?”
সুশান্ত বণিক নামে অপর একজন লেখেন, “পশ্চিম দক্ষিণ কোণের আকাশে আজ সন্ধ্যায় এটা কি দেখা গেছে।”
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, এটি আবহাওয়া অফিসের রাডারে ধরা পড়ে না। এ বিষয়টি এক্সপার্টরাই ভালো বলতে পারবেন। তারপরেও এটি কি ছিল, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”