কিশোরগঞ্জের তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ মে) দুপুরে তাড়াইল উপজেলার ভাওয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঋত্বিক সাহা ওই গ্রামের টিপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডার গার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর ১টার দিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তাড়াই
ল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহানুর রহমান শুভ জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ঋত্বিকের বাবা টিপন সাহা বলেছেন, “একটু অসাবধানতায় এ ধরনের মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না।”