ঢাকার সাভারে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১০ মে) সন্ধ্যায় পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুমন, জাহিদ ও সবুজ।
র্যাব জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় র্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় তিনজনের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।