কুষ্টিয়ার কুমারখালী রেল স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আজ সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে কুমারখালী রেল স্টেশন এলাকায় কয়েকশত মানুষ সমাবেশে অংশ নিয়ে এই দাবি জানান। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়িক কারণে ও পর্যটক হিসেবে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ কুষ্টিয়ায় আসা-যাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা নেই। অনেক মানুষ যাতায়াতের জন্য দুর্ভোগের শিকার হয়। সেই কারণে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির যাত্রাবিরতির দাবি জানান তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, ‘‘ডিসি স্যারের সঙ্গে সচিব স্যার ও ডিজি মহোদরের কথা হয়েছে। আগামী ২৭ জুনের মধ্যে এখানে একটা ট্রেন থামবে।’’