সারা বাংলা

নবজাতককে রাস্তায় ফেলে দেওয়া হয়, অতঃপর গাড়িচাপায় মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বুধবার (১৩ মে) দুপুরে কে বা কারা এক নবজাতককে রাস্তায় ফেলে দেয়। একটি গাড়ি সেই নবজাতককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, কে বা কারা ওই নবজাতককে গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর ফেলে রাখে তা জানা যায়নি।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।