খুলনায় আলী নুর ডাবলু (৪৮) নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৭ মে) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর পশ্চিম বানিয়াখামার হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আলী নুর ডাবলু ১৫৩ নম্বর পশ্চিম বানিয়া খামার প্রধান সড়কের বাসিন্দা ইয়াতিম আলীর ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ বলেন, “ঘটনার পরপরই স্থানীয়রা আহতাবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার বাম কাঁধ, বাম হাতের কব্জি ও বাম হাতের কনুইয়ের ওপরে গুলি লেগেছে। তবে, কী কারণে তাকে গুলি করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।”