সারা বাংলা

নড়াইলে কলেজছাত্রীকে ছুরিকাঘাত

নড়াইলের সদর উপজেলায় পূর্বা সোম (২১) নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৭ মে) রাত পৌনে ১২টার দিকে তার ওপর হামলা হয়। 

আহত পূর্বা সোম সদরের ভওয়াখালী গ্রামের পরিতোষ সোমের মেয়ে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানায়, রবিবার রাত ৮টার দিকে পূর্বা সোম পরিবারের সদস্যদের সঙ্গে পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপে নামযজ্ঞ শুনতে যায়। রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মন্দির পাশে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী বলেন, “পূর্বা সোমের কোমরের পেছনে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।”

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।”