সারা বাংলা

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত

নোয়াখালীর সেনবাগে ট্রাকের ধাক্কায় বেলাল হোসাইন (৫০) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেলাল হোসাইন উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মুগবুল আহমেদের ছেলে ও ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালে ডাক্তার দেখিয়ে বের হন বেলাল হোসাইন। এ সময় নোয়াখালী-ফেনী মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি আদিল আকবর বলেন, “ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।”