কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসিনাত নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়াসিনাত ওই এলাকার মো. নোমানের মেয়ে।
নোমান বলেন, “অসাবধানতাবশত ওয়াসিনাতের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। এতে তার শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।”
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, “কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”