সারা বাংলা

খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় ওমর ফারুক (২৫) নামে এক তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওমর ফারুক খানজাহান আলী থানাধীন জাব্দিপুর এলাকার ইব্রাহিম শেখের ছেলে।

দৌলতপুর থানার ওসি মো. মুরাদুল ইসলাম বলেন, “নিহতের মাথায় ও বুকে দু’টি গুলির চিহ্ন পাওয়া গেছে। কে বা কারা তাকে গুলি করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।”