ঈদযাত্রায় বাড়ি ফেরার পথে ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মুসা (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে নগরীর ঘুণ্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসা জামালপুরের বাসিন্দা।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি আকতার হোসেন বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেন নগরীর ঘুণ্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে মুসাসহ তিনজন পড়ে যান। স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।”