মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রি করার জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, “মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না সেজন্য সবাইকে সচেতন হতে হবে।”
শুক্রবার (২৯ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “শৈলকুপার এই অঙ্গনে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে একটি শক্তি৷ এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, আপনার সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজ কে রক্ষা করতে আপনারাই আমার সারথি।”
ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। এ সময় কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।