বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- রাহিম বিজয় (২৩), অপূর্ব (১৮) ও প্রেম (২০)। তাদের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলছিল। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।”
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেন বলেন, “লাশ শজিমেক হাসপাতালের মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”