সারা বাংলা

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম আলী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার নিলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম আলী নিলামপুর গ্রামের সাইদুল রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সিয়াম। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম রফিক বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম আলী নামে এক তরুণের মৃত্যুর খবর পেয়েছি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”