গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমজাদ হোসেনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এবিএল ফ্যাক্টরির মসজিদের ইমামের সঙ্গে অসদাচরণ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তার আচরণের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং বিষয়টির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর ইউনিয়ন বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।
বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জারি করা এক সাংগঠনিক আদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে মো. আমজাদ হোসেনকে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত ৩১ মে, ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ওই আদেশে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করা হয়েছে।