সারা বাংলা

জাম খাওয়াকে কেন্দ্র করে কিশোর খুন

চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় জাম খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইয়াসিন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে।

মঙ্গলবার (২ জুন) আনুমানিক সকাল ১১টায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন যমুনা রোড এলাকার ইলিয়াসের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ২০ টাকার জাম খাওয়াকে কেন্দ্র করে ইয়াসিনের সঙ্গে একই এলাকার সাদেক প্রধানীয়ার ছেলে মুসা প্রধানীয়ার (১৭) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মুসা প্রধানীয়া জিআই পাইপ দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করলে সে গুরুতর রক্তাক্ত আহত হয়। এর পরপরই তার মৃত্যু হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানিয়েছেন, এক কিশোরকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা নিতে তদন্ত করা হচ্ছে।