সারা বাংলা

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় সাইদুর রহমান সাইদ (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত-আটজন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে দুর্ঘটনাটি ঘটে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ দুর্ঘটনায় মৃত্যুর তথ্য জানিয়েছেন। 

নিহত সাইদুর পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে। 

স্থানীয়রা জানান, বাসটি পাইগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পুকুরে পড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।