সারা বাংলা

মেহেরপুরে ইজিবাইক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত তিন 

মেহেরপুরের অলিনগরে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে গাংনী উপজেলার অলিনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফ হোসেন (৪৫), একই গ্রামের মাহিনের মেয়ে আফরিন (১) ও  যশোর জেলাশহরের বাসিন্দা আবরার হোসেন। 

বামন্দী ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার মো. লিয়াকত আলী ও স্থানীয়রা জানান, আরিফ হোসেন ইজিবাইকে যাত্রী নিয়ে মটমুড়া গ্রাম থেকে উত্তর শালিকা গ্রামে যাওয়ার পথে অলিনগর পৌঁছালে গাংনী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমখি সংষর্ঘ হয়। এতে অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে আরিফ হোসেনকে উদ্ধার করে গাংনী ও আফরিন এবং আবরারকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, ট্রাকচালক পালিয়ে গেছেন, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে।