সারা বাংলা

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একটি ট্রাকের চালক সজীব (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয়মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের জন্য ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন  সজীব ও তার সহকারী জিহাদ। মিরপুর ‍উপজেলার নয়মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সজীব নিহত হন। তার সহকারী জিহাদসহ অপর ট্রাকের চালক ও সহকারী আহত হন। এলাকাবাসী আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।