সারা বাংলা

শিশুকে ধর্ষণের মামলায় ২ কিশোর গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১০ জুন) রাতে ঝিলিম ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার বিকেলে বাড়ির পেছনের মাঠে খেলা করছিল শিশুটি। এ সময় ওই দুই কিশোর কৌশলে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।