চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (২২) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে।
সোমবার (১৫ মে) বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার চক দৌলতপুর মন্ডলটোলা গ্রামের পাশের মাঠে এ দুর্ঘটনা ঘটে। অন্তর ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানিয়েছেন, সোমবার বিকেলে বাড়ির পাশের মাঠে ঝড়-বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রপাতে হলে অন্তর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।