‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২ উদযাপন হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ নানা আয়োজন করেছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে একটি আনন্দ র্যালি করা হয়। এটি পরিসংখ্যান বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে, কলা ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও রফিক ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ও বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
আরও পড়ুন- সঠিক পরিসংখ্যান, উন্নত জীবন
এসময় বক্তারা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব রয়েছে। তা সত্যিকার অর্থে এর বাস্তব প্রয়োগ করতে হবে। আমাদের সবাইকে সঠিক পরিসংখ্যান চর্চা করতে হবে। পরিকল্পিত অর্থনীতির জন্য সঠিক পরিসংখ্যান অপরিহার্য। আর এ কারণে দিন দিন বাড়ছে এর গুরুত্ব। দেশকে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রতিটি সেক্টরে নির্ভুল ও সময়ানুগ পরিসংখ্যানের প্রয়োগ নিশ্চিত করতে হবে। দেশের সব খাতে পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধি পেলে অর্থনৈতিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
বিভাগের অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ, সহযোগী অধ্যাপক ড. আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন, মানসুরা বেগম, রেবেকা সুলতানা, শাহজাদী আইরিন, শাহানাজ পারভীন, মো. সাইফুল্লাহ সাকিব, প্রভাষক সালমা আক্তারসহ বিভাগের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও, বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীরা র্যালিতে অংশ নেন। দিবসটি উপলক্ষে বিভাগে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।