রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ড. হারুন আর রশীদকে তার পদ থেকে অব্যহতি দিচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরইমধ্যে পরিবহন সুবিধা বাতিল ও প্রশাসনিক কাজে বাধার অভিযোগ উঠেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. হারুনসহ বেশ কয়েকজন শিক্ষক এবং ডেপুটি রেজিস্ট্রার মো. তরিকুল ইসলাম, কর্মকর্তা রোকনুজ্জামানসহ ১০-১২ জন উপাচার্যে সাথে তার দপ্তরে বৈঠক করেন। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তাকে বাদ দেওয়া হচ্ছে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
রেজিস্ট্রার ড. হারুন আর রশী বলেন, “আমাকে শনিবার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ফোন করে অফিসে আসতে নিষেধ করেন। আমাকে ছুটিতে থাকতে বলেন। কিন্তু আমি অস্বীকৃতি জানাই এবং সকালে অফিসে আসলে আমাকে ফোন করে অফিস ছাড়তে বলা হয়।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট ডেকে দু একদিনের মধ্যেই রেজিস্ট্রারের চুক্তি বাতিল করে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মিটিংয়ে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. তরিকুল ইসলামের কাছে ঘটনা সম্পর্কে জানকে চাইলে তিনিবলেন, “ আমি মিটিংয়ে ছিলাম। তবে আমাদের যে মিটিং হয়েছে, তা অন্য বিষয়ে। রেজিস্ট্রারের বিষয়ে কোনো মিটিং হয়নি। এ বিষয়ে আমি কিছু জানি না বা বলারও এখতিয়ার নেই। আপনি উপাচার্যের কাছে শুনতে পারেন।”
বেরোবি উপাচার্যের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।