পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের সুবিধার্থে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময় কমিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত। এছাড়া দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
রমজান মাস শেষে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।