যাতায়াত পথে যেখানে সেখানে(সিটি কর্পোরেশন-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে) স্লিপ দিয়ে টাকা উঠানো স্পষ্ট চাঁদাবাজি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ এর ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারি হামিম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক কাউন্টে এক স্ট্যাটাসে এমন কথা লিখেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, “সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা উঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের ৮টি দেশ ঘুরে সেসব দেশের কোথাও চোখে পড়েনি আমার কখনোই। হ্যাঁ, সেতু-এলিভেটেড এক্সপ্রেসওয়ে-মহাসড়কের যেসব স্থানে টোল দেয়া হয় সেটা ভিন্ন। তবে যাতায়াত পথে যেখানে সেখানে (সিটি কর্পোরেশন-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে) স্লিপ দিয়ে টাকা উঠানো স্পষ্ট চাঁদাবাজি।আমাদের সরকার নিশ্চয়ই এসব ব্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে।”
পোস্টে আরো উল্লেখ করা করেন, “ইতোমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট ৪টি গাড়ি নিয়ে, ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এমনকি নিরাপত্তা প্রদানে রাস্তার দুপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন। সুতরাং, পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।”