স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অবস্থান ৬ষ্ঠ।
এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২২ তম । ২০২৪ সালে বেরোবির অবস্থান ছিল ১৮ তম। অর্থাৎ এই র্যাঙ্কিংয়ে বেরোবির অবস্থান উন্নতি হয়েছে। গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন—এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।
সিমাগো ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন, এ তিনটি সূচকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ২য়, ১৩ তম ও ৪৭ তম। আর এই তিনটি বিষয় মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থান দেশে ৬ষ্ঠ।
সার্বিক দিক দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে এগিয়ে আছে বেরোবি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় এর টপ টু পারসন সাইন্টিস্ট ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ মো: ফেরদৌস রহমান বলেন, “গবেষণা হলো একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকটাকে গুরুত্ব দিচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শওকাত আলী বলেন, “এজন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তাদের কারণে আমরা সফলতা অর্জন করেছি।”