ক্যাম্পাস

জবি শিবিরে সভাপতি আরিফ, সেক্রেটারি খলিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আব্দুল আলিম আরিফ নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইব্রাহিম খলিল।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। বিষয়টি সংগঠনের একাধিক সদস্য জানিয়েছেন।

নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিক, সেক্রেটারি ইব্রাহিম খলিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

কমিটি গঠনের সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, সাবেক জবি শিবির সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন, আসাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।