ক্যাম্পাস

অহিংসার বার্তায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাবিতে শান্তি শোভাযাত্রা

অহিংসার বার্তায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বৌদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম। এ সময় তিনি বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান এবং মহামতি বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার বাণী সমাজের সর্বস্তরে চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের পরিচালক অধ্যাপক বেলু রানী বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন পালি অ্যান্ড বৌদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শান্টু বড়ুয়া।

শান্তি শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন, যা পুরো ক্যাম্পাসে উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে।