ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার পদ ছাড়লেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka।”
পোস্টে তিনি আরো উল্লেখ করেন, শিক্ষকতা পেশার সাত বছরে তিনি কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করেননি।
তিনি জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন সময়েও প্রশাসনিক কোনো দায়িত্ব নেওয়ার কথা ভাবেননি। তবে, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর তাকে ফোন করে সহকারী প্রক্টরের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলে তিনি তখন আগ্রহী হন।
প্রসঙ্গত, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।