ক্যাম্পাস

ঈদ ও গ্রীষ্মকাল উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ক্লাস বন্ধ থাকবে। একইসঙ্গে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১ জুন থেকে অফিসসমূহ যথারীতি চালু হবে।

এদিকে, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম প্রায় এক মাসের জন্য স্থগিত থাকবে। আগামী ২২ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।