রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক ডরমেটরিসহ বিভিন্ন হলে অবস্থানরত প্রায় ৩৩০ জন শিক্ষার্থীর জন্য ছয়টি খাসি কোরবানি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের জামাত শেষে ক্যাম্পাসে এসব খাসি কোরবানি করা হয়।
হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. শাহ হুসেইন আহমেদ মাহদী জানিয়েছেন, আন্তর্জাতিক ডরমেটরিসহ ক্যাম্পাসে অবস্থানরত প্রায় ৩৩০ জন শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ছয়টি খাসি কোরবানি করা হয়েছে। হলে অবস্থানরত স্টাফ ও শিক্ষার্থীদের জন্য দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।