ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ভারত। এজবাস্টনে টস জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
ইংল্যান্ড দলে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। জেমস ভিন্সের পরিবর্তে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন জ্যাসন রয়। আর মঈন আলীর পরিবর্তে সুযোগ পেয়েছেন লিয়াম প্লানকেট।
অন্যদিকে ভারতের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। বিজয় শঙ্করের পরিবর্তে খেলছেন রিশাব পন্ত।
আজকের ম্যাচটি ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই।
ইংল্যান্ডের একাদশ : জ্যাসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ান মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।
ভারতের একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশাব পন্ত, এমএস ধোনি, কেদার জাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/আমিনুল