ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। চেস্টার-লি-স্ট্রিটে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয়েছে ম্যাচটি। টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে একটি পরিবর্তন। কেমার রোচ অসুস্থ্য। তার পরিবর্তে খেলছেন শ্যানন গ্যাব্রিয়েল।
ইতিমধ্যে বিশ্বকাপ থেকে দুটি দলেরই বিদায় নিশ্চিত হয়েছে। এই ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতা মাত্র।
শ্রীলঙ্কার একাদশ : দিমুথ করুণারত্নে, কুশাল পেরেরা, আভিষকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থ্রিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, উসুরু উদানা, জেফরি বন্দরসে, কাসুন রাজিথা ও লাসিথ মালিঙ্গা।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ : ক্রিস গেইল, সুনীল অ্যামব্রিস, শেই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জ্যাসন হোল্ডার, কার্লোস ব্রেথওয়েট, ফাবিয়ান অ্যালেন, শেল্ডন কটরেল, ওসানে থমাস ও শ্যানন গ্যাব্রিয়েল। রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/আমিনুল