অর্থনীতি

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের লেনদেন চালু সোমবার

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়া‌রের লেনদেন রেকর্ড ডেটের কার‌ণে বন্ধ থাকার পর সোমবার থে‌কে পুনরায় চালু হচ্ছে।

রোববার (২১ মার্চ) ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য ম‌তে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স রেকর্ড ডেটের কার‌ণে গত মঙ্গলবার (১৬ মার্চ) থে‌কে স্পট মার্কেটে লেন‌দেন শুরু ক‌রে। আর গত বৃহস্পতিবার (১৮ মার্চ) স্পট মার্কেটে কোম্পা‌নি‌টির লেন‌দেন শেষ হ‌য়ে‌ছে।

রেকর্ড ডেটের কারণে রোববার (২১ মার্চ) কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ রয়েছে।