অর্থনীতি

হা-ওয়েল টেক্সটাইলের আয় কমেছে

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) ও নয় মাসের (জুলাই, ২০২০-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বাড়লেও, নয় মাসে আয় কমেছে।

রোববার (৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ০.৪৮ টাকা। সে হিসেবে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় বেড়েছে ০.১৩ টাকা বা ২৭ শতাংশ।

এদিকে, তিন মাস মিলে অর্থ ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপএস) হয়েছে ১.৯১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১.৯০ টাকা। সেহিসেবে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় কমেছে ০.০১ টাকা বা ০.৫০ শতাংশ।

২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৪৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৩০.৫২ টাকা।