শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভায় চলতি হিসাব বছরের ৩০ জুন সমাপ্ত সময়ের দ্বিতীয প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২১) ও অর্ধবার্ষিক (জানুযারি-জুন, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরবর্তীতে আলোচ্য প্রতিবেদন অনুমোদন সাপেক্ষে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ০.৬৯ টাকা।