চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড । প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান কমছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের শুধু দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.২৬ টাকা। আগের বছরের একই সময় সমন্বিত লোকসান ছিল ১.২৭ টাকা।
চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন, ২১ পর্যন্ত ৬ মাসে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ০. ৮৪ টাকা। আগের বছর একই সময় সমন্বিত লোকসান ছিল ১.৪০ টাকা।
গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩.২৮ টাকা।