দেশে জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। দৈনিক গড়ে এসেছে ৬ কোটি ৭০ লাখ ডলার।
রবিবার (২৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার; বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ৮০ কোটি মার্কিন ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার; আগস্টে ২২২ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ১৯৩ কোটি এবং ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বরে ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মে-তে ২২৫ কোটি ৩৮ লাখ এবং জুনে এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।