অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ মার্চ) সূচকের সামান্য উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন, ডিএসই আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে দিনশেষে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৩ কোম্পানির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত আছে ৯০টির।

এদিন, ডিএসইতে মোট ৩১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৯২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪.৩৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৬৬ পয়েন্ট কমে ৯৪১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩.২৬ পয়েন্ট কমে ১১ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির।

দিনশেষে সিএসইতে ৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।