পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির (এসিআই) পরিচালনা পর্ষদ আরেকটি নতুন সহযোগী কোম্পানি গঠনের খোলার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নাম এসিআই বায়োসায়েন্স লিমিটেড।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) এর ২২৪তম পর্ষদ সভায় নতুন কোম্পানি প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
তথ্য মতে, এসিআই বায়োসায়েন্স লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা। আর এর পরিশোধিত মূলধন হবে ২৫ কোটি টাকা। এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) আলোচিত কোম্পানির ৯০ শতাংশ শেয়ার ধারণ করবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।