পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। এ কোম্পানিকে ক্রেডিট রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিংস অনুযায়ী, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি-’। স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।