অর্থনীতি

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে ভারপ্রাপ্ত সিইও নিয়োগ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে ভারপ্রাপ্ত সিইও নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, ভারপ্রাপ্ত সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আমদাদ উল্লাহ। তিনি গত ২৮ আগস্ট থেকে কোম্পানির সিইওর শূন্য পদে দায়িত্ব পালন করছেন।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৫০ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার ৩ কোটি ৭৫ লাখ। এর মধ্যে সর্বশেষ ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭.৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩২.৬৬ শতাংশ শেয়ার আছে।