পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক আলমগীর শামসুল আলামিন। তার হাতে থাকা ১৯ লাখ ১৫ হাজার শেয়ার ভাই জাহাঙ্গীর আলামিনের (কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডার) কাছে হস্তান্তর করেছেন।
এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেন এই পরিচালক। এর আগে গত ৯ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।